বুধবার, ২২ জুলাই ২০২৬

দুই মাসের বেতন বকেয়া, বিক্ষোভে উত্তাল বায়েজিদের টেকনিক্যাল মোড়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর টেকনিক্যাল মোড়ে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে দুই পোশাক কারখানার ৫-৬ শতাধিক শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরাধ করে বিক্ষোভ করছেন।
আকস্মিকভাবে কারখানা বন্ধের ঘোষণার পর শ্রমিকরা সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আন্দোলনে নামেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। এসময় আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
এসময় আন্দােলনরত শ্রমিকদের সাথে সেনাবাহিনীর মেজর, শিল্প পুলিশের এসপি ও মালিক কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করার পরও শ্রমিকরা তা মানেনি।
মালিক পক্ষ এখন ১৫ দিনের বেতন দিতে রাজি হলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।
সোমবার সকাল ৮টা থেকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছেন আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রান্ক অ্যাপারেলস লিমিটেডের প্রায় তিন শতাধিক শ্রমিক। পরে আস্তে আস্তে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পরিশোধে গড়িমসি করছে মালিকপক্ষ। এবার দুই মাস ধরে বেতন বন্ধ থাকার পর ২৬ জানুয়ারি বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

আনোয়ারা ড্রেস মেকার্সের সুই অপারেটর রুবি আক্তার বলেন, “এক বছর ধরে মালিক আমাদের বেতন নিয়ে টালবাহানা করছেন। দুই মাস পর এক মাসের বেতন দিতেন, এখন ডিসেম্বরের বেতন পর্যন্ত পাইনি। হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় বসেছি। মালিক এসে বেতন না দেওয়া পর্যন্ত আমরা সরব না।”

একই কারখানার সুইং বিভাগের শ্রমিক আশরাফুল আলম বলেন, “আমি পাঁচ বছর ধরে এখানে কাজ করছি। শুরু থেকেই বেতন-ভাতার অনিয়ম চলছে। অনেকবার আন্দোলন করে বেতন আদায় করেছি। এবারও মালিক পক্ষ নানা অজুহাতে বেতন দিচ্ছে না। প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।”

অবরোধের কারণে নগরীর ষোলশহর দুই নম্বর গেট থেকে রুবি গেট পর্যন্ত প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এদিকে, শ্রমিকদের শান্ত রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বায়েজিদ বোস্তামী থানা ও শিল্প পুলিশের সদস্যরা। তবে এখনো পুলিশ সরাসরি শ্রমিকদের অবরোধ তুলে দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, “এখানে প্রায় তিন শতাধিক শ্রমিক কাজ করতেন, আগেও বেতন নিয়ে সমস্যা হয়েছে। মালিকপক্ষকে একাধিকবার তাগাদা দিয়েও কোনো অগ্রগতি হয়নি। আজ সকাল থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করছি, তিনি সময়ক্ষেপণ করছেন। আমরা একটি টিম পাঠিয়েছি তাকে কারখানায় আনার জন্য। আশা করি দ্রুত সমাধান হবে।”

বেতন পরিশোধ ও শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের তরফ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...