মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কুয়াশার কারণে অবতরণ করতে পারছে না রাসেল-ডেভিডের বিমান

ক্রীড়া ডেস্ক

এক থেকে তিন নম্বরে। কোথায় শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলার কথা ছিল; সেখানে প্রথম ৮ ম্যাচ জয়ের পর টানা ৪ খেলায় হেরে অবস্থানচ্যুত। যে কারণে ৩ নম্বরে থেকে আজ সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর পর্বে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সকে।

এই ম্যাচের আগে রংপুরের সঙ্গে যোগ দেওয়ার কথা চারজন বিদেশির। তারা হলেন- আন্দ্রে রাসেল, সুনিল নারিন, টিম ডেভিড ও জেমস ভিন্স। তাদের সবাই আবুধাবিতে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন এতদিন। গতকাল রোববারও সেখানে ম্যাচ খেলেছেন তারা। তবে তাদের দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে গতকালই।

কথা ছিল, যদি আইএলটিতে তাদের দল বাদ পড়ে, তাহলে ওইদিনই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন চারজন। সে অনুযায়ী, তড়িঘড়ি করে খেলা শেষ করেই ঢাকার বিমানে চড়ে বসেছেন তিন ক্রিকেটার- আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্স। কিটস প্রস্তুত না থাকায় সুনিল নারিন রওয়ানা দিতে পারেননি।

নারিন আজকের ম্যাচটি মিস করবেন এটি নিশ্চিত। তবে রংপুর যদি খুলনাকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে যেতে পারে, তাহলে ওই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।

এদিকে যথা সময় রওয়ানা দিলেও বাকি তিন ক্রিকেটার পড়েছেন প্রাকৃতিক বাধার মুখে। ঘন কুয়াশার কারণে শাহ জালাল আর্ন্তজাতিক বিমাননবন্দরে অবতরণ করতে পারছেন না তারা। যে কারণে এখনো আকাশেই উড়ছেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সোজা উপস্থিত হবেন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। রংপুরের মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি সূত্রে এ তথ্য জেনেছে জাগোনিউজ।

উল্লেখ্য, আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। টিম ডেভিড অস্ট্রেলিয়ার মিডলঅর্ডার ব্যাটার আর জেমস ভিন্স ইংল্যান্ডের অলরাউন্ডার।

বিপিএলে হঠাৎ ছন্দ পতনে হারের বৃত্তে আটকে পড়ার পর লাইনআপের সমৃদ্ধ চেহারাও খানিক ফিকে হয়ে গিয়েছিল রংপুরের। সেরা পারফরমার খুশদিল শাহ নেই। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পেয়ে দেশে ফিরে গেছেন।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...