পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হওয়ায় সমর্থকদের আনন্দ মিছিল অনুষ্ঠিত।
রবিবার ( ২ ফেব্রুয়ারি ) বিকেল ৫ টার দিকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্ৰাম – কক্সবাজার মহাসড়কে উপজেলার শান্তির হাট এলাকায়।
এই সময় সমর্থকরা তারেক রহমান এর সিদ্ধান্ত চুড়ান্ত,দক্ষিণ জেলা বিএনপি জিন্দাবাদ সহ নানা স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করে।
জানা যায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ সদস্যের একটি কমিটি প্রকাশ করা হয় রবিবার (২রা ফেব্রুয়ারী) সকালে ।
সেখানে পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন মো : হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয় ।
কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
আর এইচ/
