মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পোস্ট ডিলিট করার দিন শেষ, মানুষ কথা বলা শিখে গেছে : খাঁন তালাত মাহমুদ রাফি

সিনিয়র প্রতিবেদক :

বীর চট্টলায় সন্ত্রাসী ছাত্রলীগের আর কোনো মিছিল হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও চট্টগ্রামের সমন্বয়ক খাঁন তালাত মাহমুদ রাফি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রীজ ঘাট এলাকায় সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের আয়োজিত পিঠা উৎসব ও শাল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

খাঁন তালাত মাহমুদ রাফি বলেন, গতকাল বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগ চট্টগ্রামের জিইসিতে মিছিল বের করে দুঃসাহস করেছে। আমরা পরিস্কার ভাবে বলতে চাই এটাই তাদের শেষ মিছিল। বীর চট্টলায় সন্ত্রাসী ছাত্রলীগের আর কোনো মিছিল হবে না। ইনশাআল্লাহ। আমরা জুলাই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে চাই। যে সকল ভাইয়েরা শহীদ হয়ে আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে চাই। তাহলে আমাদেরকে রাজপথে থাকতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, আমারা দেখেছি কিভাবে পুলিশলীগ সন্ত্রাসী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, সবাই মিলে আমাদের পিটিয়েছে। কিভাবে রামদা দিয়ে কুপিয়েছে।

আমরা পরিস্কারভাবে বলতে চাই খুনি হাসিনার কোনো দোসর ছাত্রলীগ আর বীর চট্টলায় মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যদি খুনি হাসিনার কোনো দোসর আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে।

রাফি বলেন, যখন কর্ণফুলী জেগে যাবে তখন বীর চট্টলা জেগে যাবে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে আমাদের বোনদেরকে বিবস্ত্র করে পিটানোর দৃশ্য রয়েছে। আমরা পরিস্কার ভাবে বলতে চাই যে ধর্ষকরা যে খুনিরা। আমাদের বোনদের পিটিয়েছে। রেপ এর্টাম করাত মত দুঃসাহস দেখিয়েছে। তাদের রাজপথে আর কখনো জায়গা হবে না। দেশের রাজপথ বাংলাদেশের মানুষ দখল করে রাখবে। কোনো খুনির জায়গা এ দেশে হবে না।

খান তালাত মাহমুদ রাফি বলেন, আগে আমার খেয়ে পড়ে বাঁচতে হবে। কথা বলার স্বাধীনতা দিতে হবে। আমরা দেখেছি বিগত ষোল বছর আমরা কথা বলতে পারেনি। আপনারা যুবক ভাইয়েরা দেখেছেন ফ্যাসিস্ট খুনি হাসিনার কোনো অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করতাম। ন্যায়ের পক্ষে ফেসবুকে কোনো লেখা দিতাম। আমাদের বলা হত পোস্ট ডিলিট কর নাইলে ঝামেলা হবে। পোস্ট ডিলিট করার দিন শেষ হয়ে গেছে। প্রজন্ম থেকে প্রজন্ম বিল্পব ছড়িয়ে যাবে। এই দেশের মানুষ এখন কথা বলতে শিখে গেছে। যদি কেউ টেম্পু স্টেশনে চাঁদাবাজি করে। টেম্পু ওয়ালা মারা যারা আছে তাদেরকে প্রতিহত করবেন।

বাজারে, মার্কেটে, দোকানে কেউ চাঁদাবাজি করে তাদেরকে সবাই মিলে আপনারা প্রতিহত করবেন। কোনো চাঁদবাজ, লুটপাট, সিন্ডিকেট কারী, কোনো জুলুমবাজের জায়গা এই বীর চট্টলায় হবে না। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবেন। বিপ্লব ধরে রাখার দায়িত্ব আপনার। বিপ্লব ধরে রাখার দায়িত্ব বাংলাদেশের।

দুরন্ত দুর্বারের সভাপতি লায়ন এম রমজান আলী রমুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিএমডি লায়ন মো: হাকিম আলী। এতে বিশেষ অতিথি ছিলেন মির্জা আব্বাস, জামাল উদ্দিন মুন্সি,মুসা সিকদার সহ অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সমন্বয়ক রাফিসহ অতিথিরা পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...