মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকরা।

শ্রমিকদের অনড় অবস্থানের মুখে তাদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনার জন্য ৭ দিনের সময় নিয়েছে পুলিশ। প্রথমে শ্রমিকরা না মানলেও পরবর্তীতে তারা পুলিশ ও তাদের প্রতিনিধির আশ্বাসে সড়ক ছাড়ে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত নগরের আগ্রাবাদ বাদামতল ও বন্দর জোনের ট্রাফিক কার্যালয় সম্মুখের সড়কে তারা অবস্থান নিয়েছিলেন। ‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে দেওয়ানহাট থেকে মিছিল সহকারে আনুমানিক ৫শ অটোরিকশা শ্রমিক আগ্রাবাদ অভিমুখে রওয়ানা হয়। তাদের হাতে একটি ব্যানারও ছিল। যেখানে লেখা ছিল, ‘চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত যানবাহনে ট্রাফিক হয়রানি ও জুলুম বন্ধ করো। রেকার বিলসহ ৩২৫০ টাকা অতিরিক্ত জরিমানা ও ১০ দিন গাড়ি আটকানোর অন্যায্য বিধান বাতিল করো। হয়রানি বন্ধে নীতিমালা, রুট পারমিট ও সার্ভিস লেইন নির্মাণ করো।’

বেলা ১১টার দিকে তারা আগ্রাবাদে নগর পুলিশের বন্দর জোনের ট্রাফিক কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সড়কের চতুর্পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন। এতে আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

দেখা গেছে, গাড়ি চলাচল বন্ধ হয়ে থাকায় নগরের চৌমুহনী, দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার, ওয়াসা, জিইসি, আগ্রাবাদ এক্সেস রোড, বারিক বিল্ডিং এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। যার ফলে কর্মজীবী ও শিক্ষার্থীরা মহাভোগান্তিতে পড়েন।

অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা হতেও দেখা গেছে। অনেক স্কুল শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তান কোলে নিয়েই স্কুলে রওয়ানা হয়েছিলেন।

বিক্ষোভরত এক শ্রমিক বলেন, ‘গলির ভেতর থেকে আমাদের গাড়ি ধরে নিয়ে যায়। এটা বন্ধ করতে হবে। আগে মামলা ছিল ৭৫০ টাকা। এখন আমাদের কাছ থেকে ৩৩০০ টাকা নেওয়া হচ্ছে। তারা আমাদের সাথে চাঁদাবাজি করছে। এটা আমরা মানবো না। আমাদের দাবি আজকেই মানতে হবে।’

আরেক শ্রমিক বলেন, ‘আমরা এখানে বিক্ষোভ করার পর পুলিশ ৭ দিন সময় চেয়েছে। কিন্তু আমরা ৭ দিন সময় দিলে এতগুলো মানুষ আর আন্দোলন করতে আসবে না। আমাদের আন্দোলন ভেঙে দেওয়ার জন্য তারা সময় চেয়েছে। আমাদের দাবি আজকেই পূরণ করতে হবে। নাহয় আমরা সড়ক ছাড়ব না।’

তবে বিক্ষোভের একপর্যায়ে সেখানে থাকা শ্রমিক প্রতিনিধি পুলিশের দেওয়া সময় মেনে নিতে রাজি হন। এস ময় নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (বন্দর) কবীর আহম্মেদ শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন, অটোরিকশা চালকদের সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকপত্র পেয়েছি। সেটিতে আপনাদের দাবি-দাওয়া সন্নিবেশন করা হয়েছে। এগুলো নিয়ে আমরা আপনাদের প্রতিনিধির সাথে আধঘণ্টাব্যাপী আলোচনা করেছি।’

উপ-কমিশনার বলেন, ‘দাবি-দাওয়াগুলো পুলিশ কমিশনার স্যারের কাছে আমরা উপস্থাপন করবো। সড়ক পরিবহন ব্যবস্থা এবং সুনির্দিষ্ট সমাধানের জন্য আমরা চসিক-সিডিএ’র সাথে আলোচনা করবো। এটা করতে সময় লাগবে।’

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...