চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সানজিদুর আরমান প্রকাশ সাকিব (২৬) নামে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সানজিদুর আরমান বাঁশখালী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের পুঁইছড়ি গ্রামের আরবশাহ বাড়ির সৈয়দ নুরের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে বহদ্দারহাট খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন , গতবছরের ৩ অক্টোবর চান্দগাঁও থানায় একটি হত্যাচেষ্টা মামলা রুজু হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর এইচ/
