শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

খারাপ নির্বাচনের জন্য দেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে: ইসি সানাউল্লাহ

চট্টগ্রাম নিউজ ডেক্স:

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতে খারাপ নির্বাচনের জন্য দেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে। সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে দেশবাসীর সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে। নিশ্চিয়ই সবাই সেসুযোগ গ্রহণ করবেন।

আজ সোমবার(২৭ জানুয়ারী) সদর উপজেলা নির্বাচন কাযালয় আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে কিছু চ্যালেঞ্জ থাকে। তবে এবারের নির্বাচনে চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। সময় এসেছে তাদের কাছে দাবি করা- আপনারা এতোদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদের তা পূরণ করার সুযোগ করে দেন। পাশাপাশি আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই ও আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে সবার চোখ খুলে দিয়েছে যে নাগরিকের অধিকার কী জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কী হতে পারে। এটাকে কাজে লাগানো উচিত।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমি মনে করি আগামী নির্বাচনে সবাই অত্যন্ত সচেতন থাকবো, সজাগ থাকবো, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনে যদি ভোটকেন্দ্রের ভেতরে আমার এজেণ্ট উপস্থিত থাকতে না পারে তাহলে যা হওয়ার তাই হবে ভেতরে। সার্বিকভাবে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা শুধুমাত্র একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠান দ্বারা সম্ভব নয়। এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। একদম শুরু থেকেই সঠিক ভোটার তালিকা হওয়া থেকে শুরু করে ফলাফল ডিক্লিয়ার করা পর্যন্ত। আমি বিশ্বাস করি এইবারে আস্থাহীনতার জায়গাটা থাকবে না।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন একটি পাত্র।  সে যে রং ধারণ করবে, তার অধীনস্থ সকলে পানির মত, সেও এই রং ধারণ করবে। আমরা চাইলেও রাতারাতি সকল লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল, অপসারন করতে পারব না, এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল, আর কারা বাধ্য হয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশন যদি শক্ত থাকি, স্বচ্ছ থাকি, সৎ থাকি আমাদের অধীনে যারা নির্বাচন করবেন তারাও সৎ থাকতে বাধ্য।’

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূইয়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...