বুধবার, ২৯ জুলাই ২০২৬

শীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

শীতার্ত দরিদ্র জনগণের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

সোমবার (২৭ জানুয়ারী) পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান মেয়র।

অনুষ্ঠানে মেয়র শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন যদি এভাবে কাজ করে, তবে সমাজে মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে।

“প্রতি বছর তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান এবং অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান শ্রেণির উদ্যোগ শীতার্তদের বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগ সমাজের সবার মধ্যে মানবিকতা জাগ্রত করে এবং দরিদ্র মানুষের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে।

মানবিক সমাজ গঠন সম্পর্কে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে।”

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে হিসাবে আমি আপনাদের সেবা দেওয়ার জন্য গত তিন মাস ধরে আমি ওয়ার্ড ওয়ার্ডে ঘুরে নগরবাসীর সমস্যাগুলো সরাসরি পর্যবেক্ষণ করছি। আপনাদের যাতে নিয়মিত নগর সেবা নিশ্চিত হয় এবং আপনাদের এখানে ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন যাতে থাকে সেজন্য সচেষ্ট আছি। আগামী তিন মাস পর বর্ষাকাল। জলাবদ্ধতার নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

এসময় মেয়র ঘোষণা দেন, বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গায় নারীদের হাঁটার জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হবে। ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, বিশেষ অতিথি বিএনপি নেতা মোহাম্মদ হাসান, হাজী মোহাম্মদ এম এ তালেব, আনোয়ার,মামুন, আব্দুল হামিদ, বিক্রম, যুবদলের জাহেদ, সেলিম, সাইফুল, প্রবাল, সাইফুল, মান্নান, মানিক, জাহাঙ্গীর মোতালেব হোসেন, তুহিন, নাদিম ইকবাল,রনি, হেলাল, শের মোহাম্মদ ,রুবেল, স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম, মনির, মুরাদ , আরিফ, বক্কর, বাবুল, ছাত্রদলের মোহাম্মদ মারুফ, বদরুল ঋত্বিক, রোহিত, শাকিল, কাশমির, মুন্না, ইমন, রাকিব, শ্রমিকদল নেতা মোহাম্মদ ইউনুছ, আব্দুল মান্নান, নুরুল আলম, ইলিয়াছ, ইউনুছ, মৎস্যজীবীদলের জহির আহমদ, বিক্রমসহ প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...