বুধবার, ২২ জুলাই ২০২৬

প্যারেড ময়দানে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু আজ

কুরআনের দাওয়াত মানুষের নিকট তুলে ধরতে এ মাহফিল : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড ময়দানে দীর্ঘ ২৯ বছর ধরে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। বাধা কাটিয়ে ১৮ বছর পর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতিবিজড়িত ওই মাঠে আজ শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক সেই তাফসির মাহফিল।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্যারেড ময়দানে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রস্তুতির অংশ হিসেবে গত ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নগরব্যাপী মাইকিংসহ মাহফিলের সার্বিক প্রচার কাজ সম্পন্ন হয়।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার পর শুরু হবে তাফসির। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এবারের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মুফাচ্ছির হিসেবে মাহফিলের শেষদিন অংশ নেবেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী। থাকবেন আল্লামা সাঈদীপুত্র কামরুল ইসলাম সাঈদ আনসারীও।

মাহফিল সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩০ লক্ষ মানুষের সমাগম ঘটবে এ মাহফিলে। পুরুষের পাশাপাশি নারীদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। মূল প্যান্ডেলের বাইরে বিভিন্ন স্কুলের মাঠ, কমিউনিটি সেন্টারে পর্দার মাধ্যমে ব্যবস্থা রাখা হয়েছে তাফসির শোনার। ইতোমধ্যে ভারতের কলকাতা, ফেনী, নোয়াখালী, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লামা সাঈদীভক্তরা মাহফিলে অংশ নিতে যাত্রা শুরু করেছেন।

এদিকে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, এ ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল একটি ধর্মীয় মাহফিল। মহাগ্রন্থ আল কুরআনের দাওয়াত মানুষের নিকট তুলে ধরার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, জাতি ধর্ম বর্ণ ও দল নির্বিশেষে সকলেই এ মাহফিলে অংশগ্রহণ করে থাকে। সকলকে তিনি এ মাহফিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান। গতকাল রবিবার মাহফিলের মাঠ পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর জামায়াত নেতা ডা. ছিদ্দিকুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি প্রমুখ।

শ্রোতা থাকবে চকবাজার ও আশপাশজুড়ে: প্যারেড মাঠের চতুর্দিকে দক্ষিণে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ মোড় ও জামালখান তথা চেরাগিপাহাড় মোড় পর্যন্ত, উত্তরে মেডিক্যাল কলেজ ও পাঁচলাইশ থানা মোড় পর্যন্ত, পূর্বে চকবাজার ধুনির পোল ও বাকলিয়া এক্সেস রোড এবং পশ্চিমে মেডিক্যাল কলেজ হোস্টেল পরবর্তী সিজিএস স্কুল মোড় পর্যন্ত তাফসির মাহফিলের শ্রোতা ছড়িয়ে যাবে। যার কারণে ওই এলাকায় অবস্থিত মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেটগুলোর সদয় সহযোগিতা চেয়েছে আয়োজক কমিটি।

নারীদের প্যান্ডেল যেখানে: মাহফিলে আসা নারী শ্রোতাদের আসা যাওয়া বসা ও শুনার সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং মূল মাঠের উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে প্যান্ডেল থাকছে।

এসডি/

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...