বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চসিকের পরিচ্ছন্ন বিভাগে যুক্ত হল দুটি ব্যাকহোলোডার গাড়ি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন করে দুটি আধুনিক ব্যাকহোলোডার গাড়ি সংযোজন করেছে। এই উদ্যোগের ফলে শহরের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৬ জানুয়ারি ) আনুষ্ঠানিকভাবে এই ব্যাকহোলোডার গাড়িগুলোর উদ্বোধন করা হয়। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম যুক্ত করছি। এই ব্যাকহোলোডার গাড়িগুলো আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ করার পাশাপাশি কার্যক্ষমতাও বৃদ্ধি করবে। নতুন এই ব্যাকহোলোডার গাড়িগুলো বিশেষভাবে খাল-নালার বর্জ্য সংগ্রহ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হবে। গাড়িগুলোতে আধুনিক হাইড্রোলিক প্রযুক্তি সংযুক্ত থাকায় কম সময় ও শ্রমে বেশি পরিমাণ বর্জ্য অপসারণ করা সম্ভব। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন গাড়িগুলো বিশেষ ভূমিকা রাখবে। এই নতুন সংযোজনের মাধ্যমে সেই কাজ আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন রিফাত, সহকারী প্রকৌশলী আনু মিয়াসহ চসিকের কর্মকর্তাবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

হাইওয়ে সুইটসকে ৮ লাখ, ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি...