চন্দনাইশে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে মো. নোমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাই মৃত্যু হয় বলে জানা গেছে ।
নোমান উপজেলার উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ এলাকার আব্দুস ছবুরের ছেলে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে হাশিমপুরের দিকে যাচ্ছিল নোমান নামের এক যুবক। রওশনহাট এলাকায় পৌছলে সামনে থাকা বালু ভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান নোমান ।এ সময় তার মাথার মগজ বের হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শুভ রন্জন চাকমা বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে ড্রাইভার পলাতক রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এইচ/
