মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে আসামী গ্রেপ্তারের জন্য ওসিকে শ্রমিক দলের সভাপতির হুশিয়ারী, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আঙ্কুর মেম্বার কর্ণফুলী থানার ওসিকে কঠোর হুশিয়ারী করেছেন। হুশিয়ারির রাতেই শ্রমিক দলের অফিস ভাঙচুরের অভিযোগে মোহাম্মদ আলী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার রাতে কর্ণফুলী থানার শিকলবাহার সিডিএরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী কর্ণফুলীর শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ডের আমশাপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

ঘটনাসূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি কর্ণফুলীর শিকলবাহায় শ্রমিক দলের অফিসে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায়।

এ ঘটনায় শ্রমিক দলের নেতাকর্মীরা দাবি করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ভাঙচুরের সঙ্গে জড়িত। ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওসি মুহাম্মদ শরীফ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে কেউ গ্রেপ্তার না হওয়ায় গতকাল শুক্রবার শ্রমিক দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তৈয়বুল আলম আঙ্কুর মেম্বার ওসিকে কঠোর হুশিয়ারি দেন। তিনি বলেন, দু’দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলন করে ওসি আওয়ামী লোক বলে জানানো হবে। এদিকে একইদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন মোহাম্মদ আলীকে।

তবে গ্রেপ্তার আলীর দাবি, তিনি ভাড়ায় বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেন। কিছুদিন আগে আলীকে বিএনপির একটি মিটিংয়ে টাকা দেওয়ার কথা বলে আলীকে মিটিংয়ে নিয়ে যান। পরে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি শ্রমিক দলের অফিসে একটি পাথর ছুড়েছেন, কিন্তু চেয়ার ভাঙচুরের সঙ্গে তিনি জড়িত নন।

এ বিষয়ে ওসি মুহাম্মদ শরীফ জানান, ‘গ্রেপ্তার আলীর বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি। তবে তাকে মহানগর আইনে আদালতে পাঠানো হয়েছে। আলী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, অফিসে পাথর ছুড়লেও ভাঙচুরের জন্য সে দায়ী নয়।’

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...