শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাউজানে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় মো. জাহাঙ্গীর আলম(৫৮) নামে এক ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় বাইক নিয়ে মসজিদে যাওয়ার পথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়া সমাজ কল্যাণ সংঘের সামনে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মুখোশধারী দুর্বৃত্তরা৷

এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আব্বাস উদ্দিনও গুলিবিদ্ধ হন। নিহত জাহাঙ্গীর রাউজানের নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। জাহাঙ্গীর চট্টগ্রাম নগরীর খাতুন গঞ্জের শুকটি ব্যবসায়ী ছিলেন।

গতকাল বৃহস্পতিবার মালেশিয়া থেকে তিনি দেশে ফিরেন বলে জানা গেছে। জানা গেছে, সন্তাসীরা তার বাইক লক্ষ্য করে গুলি করলে জাহাঙ্গীরসহ দুইজন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর নোয়াপাড়া মাকসুদ কমিইউনিটি সেন্টারের মালিক বলে জানা গেছে। রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গুলিতে নিহতের ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় একজন নিহত, একজন আহত হয়েছেন। তবে ঘটার কারণ জানা যায়নি। রহস্য উন্মোচনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলমত হিসেবে ১টি টুপি, ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর স্থানীয় আসদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়া হয় এবং এর পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন।

স্থানীয়রা জানান ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের কাছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সদস্যরা মোটা অংকের চাঁদাদাবি করেছিল। জাহাঙ্গীর আলম তাদের দাবি মোতাবেক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানান ভাবে হুমকি দিয়ে আসছিল।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান এবং কোনও অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারান এমন মানবিক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...