শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

নারী ও শিশুর অধিকারে আমাদের সচেতন হতে হবে: তথ্য ও সম্প্রচার সচিব

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ হলো নারী ও শিশু। সমাজকে এগিয়ে নিতে হলে নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণে আমাদের আরো সচেতন হতে হবে।

আজ ২৩ জানুয়ারি রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধা শহীদ এম. আবদুল আলী মঞ্চে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ ও বহিরাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, প্রকল্পের উপপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, বিটিভি’র জেনারেল ম্যানেজার নুরুল আজম, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মাহবুবা ফেরদৌস বক্তৃতা করেন। এসময় রাঙ্গামাটি জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, শিশু, কিশোর-কিশোরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের মূল বিষয় হলো নিরাপদ মাতৃত্ব ও মাতৃদুগ্ধ পান, মা ও শিশু মৃত্যুহার হ্রাস, গর্ভধারী মায়ের যতœ, পুষ্টিসমৃদ্ধ খাবার, বাল্য-বিবাহ রোধ, শিশুর অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, শিশুশ্রম নিষিদ্ধকরণ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় জনগণকে সচেতন করা।

তথ্য সচিব বলেন, নারীর অধিকার ও নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। নারীরা এখনো সমাজে অবহেলিত। নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে জীবন অতিবাহিত করে। এ বঞ্চনা থেকে মুক্ত করতে হলে নারীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। হাতের কাজে দক্ষ করার পাশাপাশি নিজে সিদ্ধান্ত নিতে জানতে হবে। সমাজ বদলানোতে নারীদের এগিয়ে আসতে হবে। সেজন্য আমাদের এ প্রকল্প কাজ করে যাচ্ছে।

সচিব আরো বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশু ও কিশোর-কিশোরীদের স্কুল কলেজে পাঠাতে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগে। তাদের সন্তানকে সুরক্ষা দেয়ার পাশাপাশি সচেতন করার দায়িত্ব আমাদের সকলের। শিশুর অধিকার নিশ্চিত ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। পাহাড়ি ভাইবোনদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি।

আলোচনা সভা শেষে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসডি /

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...