চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২জানুয়ারি) দুপুর ১টার দিকে নাট্যকলা বিভাগের অভ্যন্তরীণ জিয়া হায়দার স্টুডিওতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: কক্সবাজার সৈকতের জনসমুদ্রে হারানো ৬ শিশুকে খুঁজে দিল পুলিশ
বিভাগীয় প্রধান ফাহমিদা সুলতানা তানজীর সভাপতিত্বে শিক্ষক ও এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্য সচিব আরাফাতুল আলম এর সঞ্চালনায় এতে বিভাগের শিক্ষকবৃন্দ, এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহ্বায়ক, সদস্যবৃন্দ ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ
এতে আলোচ্য প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মেলবন্ধন স্থাপন ও একটি সম্মিলিত পরিবারে অন্তর্ভুক্তি করণে নানা বিধ বিষয় উত্থাপন করেন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো নাজমুল হুদা।
আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাহমিনার পাশে দাঁড়ালেন ওসি
এ সময় বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ড. কুন্তল বড়ুয়া বলেন, এ্যালামনাই এ্যাসোসিয়েমন শুধু সেতুবন্ধ হিসেবেই কাজ করবে না বরং নবীন শিক্ষার্থীদের পথনির্দেশ দান করবে। অন্যদিকে সিনিয়র শিক্ষক জনাব অসীম দাশ বলেন যে বিভাগের এ্যালামনাই যত মজবুত, সেই বিভাগ তত সমৃদ্ধ। আমরা চাই প্রাক্তনীরা বিভাগের সমৃদ্ধিতে অংশগ্রহণ করুক।
আর এইচ/ গিয়াস
