মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাহমিনার পাশে দাঁড়ালেন ওসি

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে হতদরিদ্র বাবার মেয়ে তাহমিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অভাবের কারনে  কিভাবে মেয়ের পড়াশোনা চালাবে সে টেনশনে মুখের হাসি যেন বিদায় নিয়েছে ভ্রাম্যমাণ ফল বিক্রেতা মিজানের। অভাবের সংসারে দু’বেলা অন্ন যোগাতেই হিমশিম খেতে হয়, সেখানে ঢাকায় রেখে মেয়েকে কিভাবে পড়ালেখা করাবেন দুশ্চিন্তার অন্ত নেই এ বাবার। এমন তথ্য জানতে পেরে মেধাবী ছাত্রী তাহমিনার পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম।

সোমবার (১ এপ্রিল) দুপুরে তাহমিনা ও তার বাবা মাকে থানায় ডেকে নিয়ে ফুল দিয়ে বরণ করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন। এসময় ওসি তাহমিনার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। আগামীতে তাহমিনার পড়াশোনায় সব রকমের সহযোগিতারও প্রতিশ্রুতিও দেন তিনি। যে কোন ব্যাপারে ওসির সাথে যোগাযোগের জন্য তাহমিনার বাবার হাতে ওসি তাঁর মুঠোফোন নাম্বারটিও লিখে দেন। এসময় তাহমিনার বাবা-মায়ের সামনে পড়া লেখা করে মানুষের মত মানুষ হয়ে অতীত মনে রেখে মানুষের কল্যাণে নিজেকে গড়ে তুলতে উপদেশ দেন তিনি।

ওসি কামাল উদ্দিন বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মেয়েটি। কিন্ত আর্থিকভাবে খুবই অস্বচ্ছল। এ মেয়ে ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দিবে। আগামীতে তার পড়াশোনার জন্যে যত রকম সহযোগিতা প্রয়োজন আমি করবো।

তাহামিনা সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ ইদিলপুর গ্রামের ভ্যান গাড়ি করে ফল বিক্রেতা মিজানের মেয়ে। সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ‘বি’ ইউনিটে ১৮১তম ও ‘সি’ ইউনিটে ৩১২তম স্থান অর্জন করেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ‘ডি’ ইউনিটে ৭৯তম এবং ‘বি’ ইউনিটে ৪৫৪তম হয়েছেন।

তাহমিনা ২০২১ সালে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। এরপর ২০২৩ সালে একই বিভাগে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...