মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রেস্টুরেন্টে বাসি খাবার, লাহরী তাওয়াকে জরিমানা ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক

খাওয়ার পর প্লেটে থাকা অবশিষ্ট ভাত-ডাল মেশানো মাংস ও নলি পুনরায় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের ‘লাহরী তাওয়া’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) নগরের লালখান বাজার আমিন টাওয়ারের তৃতীয় তলার রেস্টুরেন্টটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

অভিযানে রেস্টুরেন্টটিতে আগের দিন রান্না করা অবিক্রীত কাবাব, রান্না করা বিভিন্ন মাংসজাত খাদ্য কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজে সংরক্ষণ, বিক্রি, অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে রান্না, মেয়াদোত্তীর্ণ তেল, মেয়াদবিহীন দধি, অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করা এবং ভোক্তার কাছে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার প্রমাণ পেয়েছে অধিদপ্তর।

একইদিন চৌমুহনী এলাকায় ফারুকিয়া বেকারি অ্যান্ড সুইটসে মেয়াদোত্তীর্ণ দধি, মেয়াদহীন কেক বিক্রি ও নতুন স্টিকার রিপ্লেস করায় ১৫ হাজার টাকা এবং সিজ্জলকে মেয়াদোত্তীর্ণ দধি, বার্গার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...