শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত

সিইপিজেডে শ্রমিকদের সাথে দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ইপিজেড থানাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে দফায় দফায় সংঘর্ষ চলে। সেনাবাহিনী এবং র‌্যাবও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১০টার দিকে এই পরিস্থিতি শান্ত হয় বলে পুলিশ জানায়।

ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল চট্টগ্রাম নিউজকে বলেন, সিইপিজেড এর ভেতরে একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। ঐখানকার নির্মাণ শ্রমিকরা চোর ভেবে শিশুদেরকে মারধর করে। দুইজন শিশু ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সড়ক দিয়ে যাওয়া পোশাক শ্রমিকদের কাছে অভিযোগ করলে পোশাক শ্রমিকরা নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং মারধর করে। এ সময় সড়ক দিয়েই নৌবাহিনীর টহল গাড়ি যাওয়ার সময় নির্মাণ শ্রমিকদের বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে।
পরবর্তীতে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং র‌্যাবও পুলিশ গিয়ে পরিস্থিতি র নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানায় পুলিশ।

এসডি /

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...