সীতাকুণ্ডে ইয়াবাসহ মাদকব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বিবিজান (৩৮) ও রুমা (১৬)। সম্পর্কে তারা মা ও মেয়ে।
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৯ টি ইয়াবা ভর্তি প্যাকেটসহ রুমা ও বিবিজান নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মো. জাফর বলেন,‘নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
আর এইচ/
