বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করছে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক :

বিপিএলে পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রতি আসরেই ক্রিকেটারদের বেতন বকেয়া রাখে অনেক ফ্র্যাঞ্চাইজি। পারিশ্রমিক নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি চলমান আসরেও। যার রেশ ধরে বুধবার (১৫ জানুয়ারি) সকালে অনুশীলন পর্যন্ত বর্জন করেছিল দুর্বার রাজশাহী। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর আজ বৃহস্পতিবার থেকে ফের দলের অনুশীলনে যোগ দিয়েছে দলটি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর আগে দলগুলো খেলোয়াড়দের মোট অর্থের অর্ধেক শোধ করবে। বাকি ৫০ শতাংশের ২৫ ভাগ টুর্নামেন্টের মাঝে এবং বাকিটা টুর্নামেন্ট শেষে পরিশোধ করতে হবে। আজকের আগ পর্যন্ত খেলোয়াড়দের কোনো অর্থই দেয়নি রাজশাহী। দেরিতে হলেও পারিশ্রমিক দেওয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন, আজ থেকেই খেলোয়াড়দের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে এ ব্যাপারে ক্লাবটির আলোচনা হয়েছে এবং তাতে ইতিবাচক ফল এসেছে বলে জানান অপি।

অপি বলেন, ‘আমরা আমাদের (রাজশাহী) ক্রিকেটারদের পাওনা অর্থ দেব। চট্টগ্রাম পর্ব শেষে তাদের মোট অর্থের অর্ধেক দেওয়া হবে। বাকি অর্ধেকের মধ্যে আজ ২৫ ভাগ দিয়ে দেওয়া হবে। সেটিও নগদ অর্থ। আগামী ১৯ জানুয়ারির মধ্যে আরও ২৫ শতাংশের চেক দেওয়া হবে। খেলোয়াড়রা অনুশীলনে ফিরেছে। ভুল বোঝাবুঝি দূর হয়েছে।’

এম মহি / চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...