বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাংলাদেশে ক্রিকেটের উন্নতি হয়েছে কোকোর হাত দিয়ে: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

রিলায়েন্স মেয়র কাপ অনূর্ধ্ব-১৬”টি-টুয়েন্টি” ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে চসিক বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল মালেক, চান্দগাও ওয়ার্ডের সাবেক কমিশনার নাজিমুদ্দিন, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কমিশনার ইসমাইল বালি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, বিশিষ্ট ফুটবলার রাইজিং স্টারের নজরুল ইসলাম লেদু প্রমুখ।

অনুষ্ঠানে মেয়র বলেন, আরাফাত রহমান কোকো ক্রিকেটের উন্নয়নে অবদান রেখেছেন। আরাফাত রহমান কোকোর ক্রিকেটে অবদান বিশেষভাবে বাংলাদেশের ক্রিকেট কাঠামো উন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার মধ্যে নিহিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট থেকে ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে সুসংহত করতে ভূমিকা রেখেছেন। তার সময়ে স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট উন্নয়ন, খেলোয়াড়দের প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। বিশেষত, তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের সুযোগ তৈরি করার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তার প্রচেষ্টার ফলেই অনেক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেট একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে জানিয়ে মেয়র বলেন, আমি ক্রীড়া ক্ষেত্রের বিকাশে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করতে চাই। ক্রিয়া জগতের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমি নিজে একজন ক্রিকেটার ছিলাম। আমি মেট্রোপলিটন ক্রিকেট লীগ খেলেছি, ফার্স্ট ডিভিশন লীগ খেলেছি।

স্পোর্টসম্যানদের রোগের উপরে চট্টগ্রামের প্রথম ডিগ্রি নিয়ে এসেছি। মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়াক্ষেত্রের বিকাশ চাই৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...