মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীর শীলকু‌পে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর শীলকু‌পে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১ টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার কাদিরা বাপের বাড়ী সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু আদিবা কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের কন্যা।

ঘটনার‌ ব‌্যাপা‌রে শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘শিশু আদিবা চাম্বল ইউনিয়ন থেকে তার নানার বাড়ি শীলকূপে বেড়াতে আসেন। সোমবার দুপুরে তার ভাইসহ অন্যান্য শিশুরা সড়কের পাশে থাকা অটোরিকশায় বসে খেলছে। রিকশা চালক গাড়ীটি চাবিসহ রেখে পাশের দোকানে বসেন। এ সময় শিশু আদিবার বড় ভাই (প্রতিবন্ধি) গাড়ীর চাবিতে হাত দিলে গাড়ীটি অটো চালু হয়ে যায়। গাড়ীর পাশে থাকা আদিবা ওই গাড়ীর ধাক্কায় গাড়ীসহ নালায় পড়ে যায়। এতে শিশুর ঘাড়ের রগ ছিঁড়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অ‌ফিসার (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে নিহত শিশুর পরিবার থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি ব‌লে তি‌নি জানান ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...