সোমবার, ২৯ জুন ২০২৬

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স

চবি প্রতিনিধি

মার্কেটিং বিভাগের উদ্যোগে চবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫’ ।

২ দিনব্যাপি এ অনুষ্ঠান চলবে আগামী ৮ ও ৯ জানুয়ারি। সোমবার (৬ জানুয়ারি) সোমবার দুপুর ১২ টায় মার্কেটিং বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কনফারেন্সের আয়োজকবৃন্দ।

তারা জানান, আগামী ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ব্যাবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারীতে কনফারেন্সের প্লেনারী সেশন  অনুষ্ঠিত হবে এবং অনুষদের চারটি ভেন্যুতে সবগুলো বিজনেস সেশন অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিতরণের পাশাপাশি জ্ঞান সৃজনে মার্কেটিং বিভাগের ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে আয়োজিত। এই সম্মেলনে যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গণচীন, ভারত ও বাংলাদেশের ৭৫ (পঁচাত্তর) জন গবেষক তাঁদের মৌলিক গবেষণাকর্ম উপস্থাপন করবেন। তাঁরা এই সম্মেলনের মূল থিম “Sustainable Business Transformation: Challenges and Opportunities for Marketing”-এর উপর নির্ধারিত ১৫ (পনের) টি ট্র্যাকে তাঁদের গবেষণালদ্ধ ফলাফল প্রকাশ করবেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ‘মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫’ এ  প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির এবং সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ উপস্থিত থাকবেন।

কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন জাপানের দশিশা ইউনিভার্সিটির প্রফেসর ফিলিপ সুগাই, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম-এর প্রফেসর আতাউর রহমান বেলাল, ভিয়েতনামের ভিএনইউ ইউনিভার্সিটি অব ইকোনমিকস্ এন্ড বিজনেস-এর হেড অব মার্কেটিং ড. দাও ক্যাম দুই ও সফল কর্পোরেট প্রতিনিধি হিসেবে র্যাংকন-এর সিইও জনাব তানভির শাহরিয়ার রিমন।

এছাড়া বিভিন্ন সেশনে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সম্মানিত কয়েকজন উপাচার্য ও মার্কেটিং ও ব্যবসায় প্রশাসন বিষয়ের প্রথিতযশা অধ্যাপকবৃন্দ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা, কনফারেন্সের সহ- আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অধ্যাপক ড. ফুয়াদ হাসান, অধ্যাপক ড. মীর হোসেন সোহেল, অধ্যাপক মোঃ বজলুর রহমান অধ্যাপক ড. শান্ত বনিক, ড. জাপান বড়ুয়া, মোঃ বজলুর রহমান, জনাব শারমীন আক্তার, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

আরও পড়ুন

থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায়...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি...

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাউজানের এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।বৃহস্পতিবার ২৫ জুন বিকেল ৫টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলের...

সিআইইউতে “বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), চট্টগ্রাম জোনের উদ্যোগে আজ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬”।“বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক...