শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

‘অর্থনৈতিক সংষ্কারের পর  নির্বাচন দেশের জন্য মঙ্গল’

সাতকানিয়া প্রতিনিধি

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর  আমির শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে আমাদের অর্থনৈতিক মুক্তি দরকার। এজন্য প্রয়োজন অর্থনৈতিক সংষ্কার। এর পর নির্বাচন দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। নির্বাচন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে নির্বাচন দেওয়া যায় না। একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সহজ কাজ নয়।  অন্যথায় আবারও স্বৈরাচার ও  জালিমদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। দেশের মানুষ জালিম এবং দুর্নীতিবাজ শাসক আর চাই না। দুর্নীতিবাজ আওয়ামী ফ্যাসিস্টদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করা আজ দেশের জনগণের সাধারণ দাবীতে পরিনত হয়েছে। যারা ভাবছেন আওয়ামীলীগ আবার ফিরে আসবে। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এদেশের মাটিতে আর কোনদিন আওয়ামী ফ্যাসিস্টদের জায়গা হবে না।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ ৫ নম্বর ওয়ার্ড মলিয়াকূল এলাকায় হাসপাতাল ময়দানে এক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড.মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক স্কলার এবং নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। তাকে বুঝানোর কিছু নাই। তিনি ভাল করেই বুঝেন কখন কি করতে হবে। তবে একটি স্বৈরাচারী সরকার যখন দেশের সব লুটেপুটে খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় তখন তা ঠিক করতে সময় প্রয়োজন। তাকে যদি সবকিছু শুদ্ধ করার সময় দেওয়া না হয় তাহলে তার কাছ থেকে একটা সুষ্ঠু নির্বাচন দেশের জনগণ আশা করতে পারে না।

মলিয়াকূল হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, গারাংগিয়া দরবারের খলিফা আলহাজ আবদুল হালিম রশিদী।

মাওলানা আবুল মনছুরের সঞ্চালনায়  মাহফিলে প্রধান মোফাচ্ছির ছিলেন, মাওলানা তরিকুল ইসলাম আনসারী। বিশেষ বক্তা ছিলেন, মাওলানা আবদুর রশীদ কাদেরী ও অধ্যাপক আমিরুল ইসলাম।

বক্তব্য রাখেন,  সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহীম চৌধুরী,  সাংগঠনিক থানা সাঙ্গু জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. আবদুল জলিল, মোহাম্মদ সোলায়মান, কালিয়াইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বশর ছিদ্দিকী, সাধারন সম্পাদক আবুল বশর জিহাদী ও কাজী মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...