শনিবার, ২ মে ২০২৬

কৃষক হত্যায় জড়িতরা ঘুরছে প্রকাশ্যে আতঙ্কে শামসুল আলমের পরিবার

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের  কৃষক শামসুল আলম হত্যার ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনও তাদের গ্রেফতার করা হয়নি। এ ঘটনায় ন্যায়বিচার প্রাপ্তি পরিবর্তে শামসুল আলমের পরিবার মিথ্যা মামলা ও হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সুমি আক্তার।

সোমবার (৬ জানুয়ারি) পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে শামসুল আলমের স্ত্রী তার লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। তিনি জানান, গত ৩০ ডিসেম্বর তার স্বামীকে নির্মমভাবে হত্যার পর পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

গত ১৪ নভেম্বর বিকেলে শামসুল আলম পাহাড়ি বাগান থেকে লেবু সংগ্রহ করে সাতগাছিয়া দরবার এলাকায় বিক্রি করেন। সেখান থেকে সিএনজি অটোরিকশায় করে পটিয়া ফেরার পথে পূর্ব হাইদগাঁও ভাঙ্গাপুল এলাকায় স্থানীয় যুবলীগ সন্ত্রাসী ও আবদুল মালেকের পুত্র মোঃ ইউনুছ প্রকাশ বাচা ও তার সহযোগীরা তাকে বেদম প্রহার করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনার পর শামসুল আলম পটিয়া থানায় জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এর দেড় মাসের মাথায় ২১ ডিসেম্বর তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

শামসুল আলমের স্ত্রী সুমি আক্তার জানান, তার স্বামীকে হত্যার ঘটনায় তিনি বাদী হয়ে ২২ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়।  পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে দুই জন গ্রেফতার হলেও বাকি আসামিরা এখনও ধরা পড়েনি।

সুমি আক্তার অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাদের হুমকি দেওয়া হচ্ছে। হাইদগাঁও স্বেচ্ছাসেবক লীগ নেতা  এবং যুবলীগ ক্যাডার তাদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করছে। এলাকাবাসীদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে সুমি আক্তার দ্রুত তার স্বামীর হত্যাকারীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলো তদন্তের মাধ্যমে বাতিল করার দাবি জানান। তিনি আরও বলেন, “আমি আমার সন্তানদের নিয়ে এখন আত্মগোপনে রয়েছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...