মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সন্ত্রাস ছেড়ে শান্তির আহ্বানে ১২ জাতিগোষ্ঠীর সম্প্রীতির মিছিল

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

শান্তির জন্য একসাথে,সন্ত্রাসের বিরুদ্ধে একজোট। কেএনএফ পাহাড়ের আতংক, তাদের শেকড় উপড়ে ফেলো এ ধরনের কয়েক শত প্লেকার্ড হাতে কয়েকশতাধিক বাঙ্গালী, চাকমা, চাক,মারমা, তঞ্চঙ্গ্যা,ত্রিপুরা,বম,লুসাই, খিয়াং, ম্রো,খুমী,পাংখোয়া সহ ১২ টি জাতিগোষ্ঠীর সকল সম্প্রদায়ের জনসাধারণ প্রত্যেকে নিজেদের ঐতিহ্যগত পোষাক ও সাংস্কৃতিক বৈচিত্র্য বহন করে অংশগ্রহণ করেছেন সম্প্রীতির মিছিলে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে জেলার রাজার মাঠ হতে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ১২ টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সম্প্রীতির মিছিল ও জনসচেতনতা মূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে জেলার বিভিন্ন জায়গা হতে নিজেদের ঐতিহ্যগত পোষাক পরিধান করে বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ মিছিল সহকারে জড়ো হতে থাকেন রাজার মাঠ প্রাঙ্গণে।

পরে রাজার মাঠ হতে বর্ণাঢ্য সম্প্রীতির মিছিলটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সন্ত্রাস বিরোধী জনসচেতনতা মূলক এক পথনাটক অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে “সম্প্রীতির মিছিলে বান্দরবান” শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে।

মূলত দীর্ঘদিন ধরে পার্বত্য বান্দরবানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর অপতৎপরতার কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের পাহাড়ি বাঙ্গালী সহ সকল সম্প্রদায়ের জনসাধারণ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রো, বান্দরবান হোটেল মোটেল রির্সোট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.জসীম উদ্দিন, শিক্ষাবীদ ক্যশৈপ্রু খোকা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা,বম সোশ্যাল কাউন্সিলরের সভাপতি লাল মুন থাং বমসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে পাহাড়ে স্থায়ী শান্তির লক্ষ্যে তারা যেনো ফিরে আশে সেই লক্ষ্যেই ১২ টি জাতিগোষ্ঠীর সকল সম্প্রদায়ের জনসাধারণ আজ জড়ো হয়েছেন এই মিছিলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...