সোমবার, ১০ আগস্ট ২০২৬

 আল-আকসা মসজিদের খতিব আল আব্বাসী চকরিয়া আসবেন আজ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে আসবেন ফিলিস্তিনের আল-আকসা মসজিদের খতিব আওলাদে রাসুল শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী।

বুধবার(১লা জানুয়ারি) সকাল ৯টার সময় চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের জামেয়া উম্মুল কুরা মহিলা মাদ্রাসার ভিত্তি স্থাপন ও মসজিদে বেলাল ইবনে রবাহ এর শুভ উদ্বোধন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য চট্রগ্রাম হাটাজারী মাদ্রাসা থেকে হেলিকপ্টার যোগে ঢেমুশিয়া জিন্নত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করবেন মসজিদে আল-আকসার খতিব আওলাদে রাসুল শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতুন নূর আল-আলমিয়াহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে চকরিয়া ফাঁশিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল মন্নান, চকরিয়া বানিয়াচর হামিউস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী নুরুচ্ছুলতান ও চকরিয়া দরবেশকাটা বাহারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা রেজাউল করিম।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন যথাক্রমে চকরিয়া আল-বালাগুল মুবিন মাদ্রাসার পরিচালক মুফতি এনামুল হক ও চকরিয়া বানিয়ারচর মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা মোজাহের আহমেদ।

মসজিদে বেলাল ইবনে রবাহ এর মোতাওয়াল্লী মিজানুর রহমান বলেন,ফিলিস্তিনের আল-আকসা মসজিদের খতিব আওলাদে রাসুল শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী ঢেমুশিয়াতে আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নিরাপত্তা জোরদার করা হবে। উপজেলা প্রশাসনের পাশাপাশি সেচ্ছাসেবকগণ ও কাজ করবে।

অত্র মসজিদের পরিচালক মুফতি মিজানুর রহমান বলেন, ঢেমুশিয়াতে ফিলিস্তিনের আল-আকসা মসজিদের খতিব আসাতে আমরা অনেক খুশি। চকরিয়াতে হাজার হাজার মুসল্লীগণ উপস্থিত হয়ে হুজুরের তাসরিফ শুনবেন।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মঈনুদ্দিন চৌধুরী বলেন, ১লা জানুয়ারি চকরিয়া উপজেলার ঢেমুশিয়াতে ফিলিস্তিনের আল-আকসা মসজিদের খতিব আওলাদে রাসুল শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী আসার আগমন উপলক্ষে আমরা খুব আনন্দিত। খতিবের নিরাপত্তার গ্রাম পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...