সোমবার, ২৪ আগস্ট ২০২৬

স্বাস্থ্য সেবাকে নাগরিকদের দোর গোড়ায় নিয়ে যেতে চাই: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর মাধ্যমে স্বাস্থ্য সেবা কে নাগরিকদের দোর গোড়ায় নিয়ে যেতে চান চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। 

মঙ্গলবার(৩১ ডিসেম্বর ) ১৯ নং ওয়ার্ডস্থ চর চাক্তাই মাঠ প্রাঙ্গণে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, ঔষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মেয়র।

এ কার্যক্রমের অংশ হিসেবে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। সানাউল কাদের সানি’র সঞ্চালনায় এবং মুহাম্মদ সুহাইল সালেহ’র সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর,সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, মো. ফয়সাল, এয়াকুব চৌধুরী নাজিম, ইউনুস চৌধুরী হাকিম,রেজিয়া সুলতানা মুন্নিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর মাধ্যমে স্বাস্থ্য সেবাকে নাগরিকদের দোর গোড়ায় নিয়ে যেতে চাই আমি। আমরা সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে বিভিন্ন ভ্যাকসিন প্রদান করছি। এছাড়া ডেঙ্গু শনাক্তকরণ এবং চিকিৎসার ব্যবস্থাও আমরা বিনামূল্যে করছি। আমি আশাবাদী, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন আমাদের সাথে মিলিত হয়ে এই কাজগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করবে।

আমি আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনকে অনুরোধ করবো, আমাদের সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে যদি তারা কিছু সেবা প্রদান করে, আমরা যৌথভাবে এই সেবাগুলো পরিচালনা করব। মানুষের মৌলিক অধিকার সংরক্ষণে কাজ করলে তা সবার জন্য উপকারী হবে। চট্টগ্রামে অনেক ধনী ব্যক্তি রয়েছেন, কিন্তু তারা সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজে খুব একটা এগিয়ে আসেন না। আমি ফাউন্ডেশনকে আহ্বান জানাই, যেন তারা আমাদের সাথে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশ নেয়। আমরা জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সচেতন করছি এবং মশা নিধনের কার্যক্রম চালাচ্ছি। এলাকাগুলোর নালা-নদীগুলো পরিষ্কার রাখা ও ময়লা না ফেলার বিষয়েও মনিটরিং করছি। সবার সহযোগিতায় আমরা চট্টগ্রামকে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...