মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দৈনিক জনবাণীর সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধিঃ

দৈনিক জনবাণী পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করেছেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় হাটহাজারী পৌরসভাধীন সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও দৈনিক জনবাণী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী সদস্য শ্যামল নাথ, সহ সভাপতি জাহেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক এম ওসমান গনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন মুহূরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাইফ প্রমূখ।

এসময় বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। তাদের জাতির বিবেক বলা হয় অথচ সত্য প্রকাশ করতে গিয়ে তাদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। মিথ্যা মামলা থেকেও নিস্তার পাচ্ছেন না সাংবাদিকরা। এসময় দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন নেতৃবৃন্দরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...