সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন 

আগামীতে জনগণ নির্ভয়ে রাত নয়, দিনের আলোতে ভোট দিবে

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন , জনগণের অধিকার কেড়ে নিয়ে আগামীতে কোন নির্বাচন রাতের আলোতে আর হবে না। নির্ভয়ে জনগণ দিনের আলোয় তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে। সেই সাথে দীর্ঘদিন পর মানুষ দিনের আলোতে ভোট দিবে। দেশের মানুষকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার নিরলস কাজ করে যাচ্ছেন।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের আবু হুরায়রা দাখিল মাদ্রাসা মাঠে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা একথা বলেন ।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। সচিবালয়ে যে নথিপত্রগুলো আছে সেগুলো সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এসব নথিপত্র পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন।  পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টে কেউ যদি দোষী সাব্যস্ত হয় সে যে হোক না কেন কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহাজাহান চৌধুরী বলেন, প্রতিটা ষড়যন্ত্রের পেছনে ভারতের ইন্দন রয়েছে। তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। দিল্লির সাথে সকল চুক্তি বাতিল করতে হবে।

এ অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা পৈত্রিক নিবাস উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কা বাড়ি এলাকায়ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় সুধী, আলেম সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...