শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

স্বামীর দেওয়া আগুনে পুড়ে মারা গেলো স্ত্রীর মৃত্যু

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

দাম্পত্যকলহের জেরে চন্দনাইশে নাজমা আক্তার নামে দুই সন্তানের জননীকে শরীরে অকটেন ঢেলে আগুন দিয়েছেন এক পাষণ্ড স্বামী।  আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ বাউলিয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নাজমা আক্তার ওই এলাকার সেলিমের মেয়ে। ঘটনার পর অভিযুক্ত স্বামী দোহাজারী জামিজুরী এলাকার আব্দুছ ছালাম ওরফে আবদুলের ছেলে আব্দুল জব্বার (২৮) পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। ওই রাতেই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করেছে থানা পুলিশ ।

এ ব‍্যাপারে হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস মিঞা জানান, দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার আব্দুচ ছালামের ছেলে আব্দুল জব্বারের সাথে হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাউলিয়া পাড়া এলাকার সেলিমের মেয়ে নাজমা আক্তারের সাথে প্রায় সাত বছর আগে বিয়ে হয় । তাদের দুইটি সন্তানও রয়েছে। গত একমাস আগে পারিবারিক কলহের জেরে নাজমা অভিমান করে বাবার বাড়ি চলে আসে। গত একমাস যাবত সে শ্বশুর বাড়ি ফেরেনি। ঘটনার দিন সন্ধ্যায় নাজমা রান্না করা অবস্থায় স্বামী জব্বার শ্বশুর বাড়ীতে আসলে তর্কাতর্কির এক পর্যায়ে তার হাতে থাকা প্লাস্টিকের বোতল থেকে অকটেন নাজমার গায়ে নিক্ষেপ করে। এতে তার শরীরে আগুন লেগে বিভিন্ন অংশ ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত‍্যু হয়।

এবিষয়ে দোহাজারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ঊর্মি চক্রবর্তী জানান, ভুক্তভোগীর চেহারা পুড়ে কালো হয়ে যাওয়ায় এবং হাত, পা ও শ্বাসযন্ত্র সহ শরীরের ৬০ ভাগ পুড়ে যাওয়ায় আমরা তাকে চমেক হাসপাতালে রেফার করেছি। সেখানেই তার মৃত‍্যু হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে পৌঁছি। পরে অভিযুক্তকে অভিযান পরিচালনা করে পাহাড়ি দুর্গম এলাকা থেকে আটক করি। এ ব‍্যাপারে নিহতের ভাই তারেক রহমান বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...