সোমবার, ২৭ জুলাই ২০২৬

লামায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার টংঙ্গ্যা ঝিরি পাড়ায় বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়ের ত্রিপুরা পল্লীতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত কাউকেই কোন ভাবে ছাড় দেয়া হবে না এবং দ্রুত সময়ের মধ্যে সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গা ঝিড়ি পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাউছার।

ঘটনাস্থল পরিদর্শন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ড ঘটনার সার্বিক বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাউছার বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল থেকে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্প্রিক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইব্রাহিম, স্টিফেন ত্রিপুরা, মসৈনিয়া ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা সহ ৪ জনকে।

গ্রেফতারকৃতদের আজকে আদালতে প্রেরণ করা হবে এবং ঘটনার সাথে আরো কারা জড়িত তা উদঘাটনে আদালতের কাছে আসামিদের রিমান্ডের আবেদন করা হবে।

তিনি জানান অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত গুঙ্গামনি ত্রিপুরা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন,মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে এবং যাদের মধ্যে ৪ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাকে একটি চাঞ্চল্যকর ঘটনা উল্লেখ করে ,তিনি জানান এখানে দুইটি পাড়া রয়েছে, টংঙ্গা ঝিড়ি ও সফি চন্দ্র পাড়ায় বসবাস করে ত্রীপুরা সম্প্রদায়ের খ্রিষ্টানধর্মালম্বী জনসাধারণ।

পূর্বে সফি চন্দ্র পাড়ার ইব্রাহীম নামে একজন এই জায়গার দেখাশোনা করতো, পাশাপাশি সফি চন্দ্র পাড়ার ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন সেখানে বসবাস ও দেখাশোনা করতো।

পরবর্তীতে ৬ মাস আগে তারা এই জায়গা থেকে চলে গেলে টংঙ্গা ঝিরির ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করতে শুরু করে।

তিনি জানান টংঙ্গা ঝিরির বাসিন্দা অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত গুঙ্গামনি ত্রিপুরা তিনি বলেন পূর্বে যারা এই জায়গায় ছিলো তারা ঘরগুলো পুড়িয়ে দিয়েছে, এর আগে বিভিন্ন সময়ে তারা চাঁদা দাবী করে।

পুলিশ সুপার বলেন গতকালের ঘটনায় তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযানে নামে, স্থানীয়দের সাথে কথা বলে যে টুকু জানা গেছে তা হলো পূর্ব বিরোধীতা ও জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

জায়গা সম্পর্কিত বিরোধের বিষয়ে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন ত্রিপুরা সম্প্রদায়ের দুইটি পাড়ায় বসবাসকারী জনসাধারণের মধ্যে বিরোধের জেরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেচে।

কথিত আছে ঘটনাস্থল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগান বলে লোকমুখে প্রচলিত,তবে এই সম্পর্কিত কোন তথ্য,প্রমান ও নথি আমাদের হাতে আশে নি।

তিনি বলেন, জায়গা সম্পর্কীত মামলার কার্যক্রম শুরু হলে তখন জায়গার দখল বেদখল নিয়ে দুই পক্ষের মাঝে দন্দ শুরু হয়,তবে এ জন্য ঘর পুড়ানোর ঘটনা খুবই দুঃখজনক।

জেলা প্রশাসক জানান অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জারাই জড়িত তাদের কোন ছাড় দেয়া হবে না।

তিনি জানান ক্ষতিগ্রস্তদের অনেকেরি বাড়ি আছে তার পরেও প্রয়োজন হলে পুনর্বাসনের বিষয়ে উদ্যোগ নেয়া হবে এবং জেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্তদের ত্রান সহায়তা দেয়া হয়েছে।

এদিকে আগামীকাল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...