মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারে শিক্ষক সম্মেলনে চাকুরী জাতীয়করণ দাবি

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

“কাংখিত শিক্ষানীতি ও আমাদের করণীয়” শীর্ষক শিক্ষক সম্মেলন ২০২৪  কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ২৫ ডিসেম্বর বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কক্সবাজার জেলা শাখা শহরের পাবলিক হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক এ বি এম ফজলুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চল পরিচালক অধ্যাপক আহসান উল্লাহ ও কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। বক্তারা জাতীয় শিক্ষানীতিতে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী সম্পন্ন বিষয় অন্তর্ভুক্তকরণের দাবি জানান। পাশাপাশি বাস্তবমুখী ও ক্যারিয়ার নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার উপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণকারী শিক্ষকরা বক্তব্য রাখেন।

সরকারি/ বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, সিলেবাসে আধুনিক, নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন বিষয়সমূহ সংযুক্ত করার প্রচেষ্টা করা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করা সহ নানা লক্ষ্য- উদ্দেশ্যে এ ফেডারেশন কাজ করবে বলে জানান আয়োজকরা।

শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কল্যাণ ও উন্নয়নের জন্য চেষ্টা করা এবং শিক্ষকগণের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে যথাযথ ও সক্রিয় ভূমিকা পালন করা সংগঠনটির অন্যতম কর্মসূচি।

শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা, চাকরির সময়সীমা ৬৫ বছর করা, পরিচালনা কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব মুক্ত রাখা এবং স্কুলের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সংগঠনটির অন্যতম দাবি-দাওয়া বলে জানা গেছে।

উল্লেখ্য, এ সংগঠনটি সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত। যার নাম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বি,এ,এস,এফ)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...