সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দোহাজারীতে গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন 

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকায় আধুনিক মানের ও মনোরম পরিবেশে  উদ্বোধন হলো গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ।

উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত জিসিএস এডুকেশন স্কলারশিপ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ডিসেম্বর) সকালে দোহাজারী গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের হল রুমে প্রতিষ্ঠানের পরিচালক এম এ আলম এর সভাপতিত্বে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল (ইউকে) স্কুল জালান ওমানের প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল মান্নান (সিআইপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (বিসিএস শিক্ষা ও বিসিএস প্রশাসন) প্রফেসর ইংরেজি বিভাগ এবং সিনেট মেম্বার ড.সুকান্ত ভট্টাচার্য।

টিভি উপস্থাপক নামেরী নামু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন , চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল প্রধান শিক্ষক শফিউল ইসলাম আলমগীর, চট্টগ্রাম মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার মোহাম্মদ নাজিম উদ্দীন, গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো: রাকিব হোসাইন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,শিক্ষা ও গবেষণার প্রসার,শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও বিজ্ঞানাগারের মূল্যবান সামগ্রী অনুদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের অন্যতম অবদান রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।যাদের অক্লান্ত পরিশ্রমে এই নবনির্মিত স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানান।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ড.সুকান্ত ভট্টাচার্য বলেন,আজকের শিশুরা আগামীর ভবিষ্যত। শিশুরা আলোকিত মানুষ হবে এবং সত্য সুন্দর কল্যাণের পথ ধরে জীবনের সফলতাকে খুঁজে নেবে” এরূপ স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় শুভ উদ্বোধন হচ্ছে গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সার্বিক ও সর্বোত্তম বিকাশের জন্য গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ সবসময় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই আশা রাখছি।

তিনি আরো বলেন ,সৎ,চরিত্রবান, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক গড়ার জন্য শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি নৈতিকতা শিক্ষা ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং...

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে...

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মো. উমর ফারুক (১৭) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে নিরাপত্তা প্রহরীরা। সে বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি...

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা শুরু মঙ্গলবার

মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১৯ দিনব্যাপী বইমেলা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর কাজীর দেউরী জেলা...