সোমবার, ২৪ আগস্ট ২০২৬

স্বাধীন রাষ্ট্রে গুম ও আয়নাঘরের অস্তিত্ব লজ্জাজনক: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন , ‘একটি স্বাধীন রাষ্ট্রে গুম ও আয়নাঘরের অস্তিত্ব লজ্জাজনক। এভাবে বছরের পর বছর ধরে বিরোধীদলকে বিভৎসভাবে প্রতিহত করা হয়েছে।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন ।

বিজয় দিবসের এই বিশেষ অনুষ্ঠানে ড. খালিদ হোসেন স্বাধীন বাংলাদেশের বর্তমান অবস্থা ও অতীতের তুলনা টেনে বলেন, ‘১৯৫৪ থেকে ১৯৭০ পর্যন্ত ইয়াহিয়া বা আইয়ুব খানের আমলে কোনো নির্বাচনে কারচুপি হয়নি। কিন্তু গত ১৫ বছরের নির্বাচনগুলো ছিল স্পষ্টত প্রহসন।’
তিনি ক্ষমতাসীনদের প্রতি কঠোর সমালোচনা করে উল্লেখ করেন, ‘আগের সরকারের আমলে অনিয়ম হয়েছিল, কিন্তু বর্তমানে যারা চেয়ারে বসে আছেন, তারা বেশিদিন থাকতে পারবেন না। দেশকে দেউলিয়া করার প্রয়াস যারা চালাচ্ছে, কোটি কোটি টাকা যারা লুট করছে এবং বাজারে সিণ্ডিকেট তৈরি করছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না।’
তাবলিগ-জামায়াতের দুই গ্রুপের চলমান সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘এই সমস্যার সমাধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ধর্ম মন্ত্রণালয়ের নয়। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় তাদের সঙ্গে আলোচনা করেছে। প্রয়োজনে আরও আলোচনা করা হবে।’
আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক দিকনির্দেশনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মোঃ শফিউল আলম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ইফার দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক মোঃ তৌহিদুল আনোয়ার প্রমূখ বক্তব্য প্রদান করেন। এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ-জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...