সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষ্যে

চন্দনাইশে মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার ৫নং বরমা ইউনিয়ন পশ্চিম বাইনজুরী মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নিজ বাড়ির প্রাঙ্গনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

মেডিকেল ক্যাম্পে আগত নারী পুরুষ সকলের বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার চেকআপ করে মেডিকেল ক্যাম্পে অংশ গ্রহনকারী ডাক্তারবৃন্দ রোগীদের পরামর্শ পত্র প্রদান করছেন। ইতোমধ্যে প্রায় তিনশত রোগী চিকিৎসা নিয়েছেন। সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন সহযোগিতা করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প প্রাঙ্গনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মুজিবুল আহসান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর সুযোগ্য নাতী গাজী ইসলামাবাদী। মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান হাসানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ফরিদুল আলম তৌহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা নওশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম, আমিনুল হক রাশেদ, জিয়াউর রহমান তালুকদার, ইলিয়াছ, জানে আলম, তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...