শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে অস্ত্র ঠেকিয়ে খামারের গরু ও স্বর্ণালংকার লুট

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে খামারির মাথায় অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ৬টি গরু, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতের দল।

গতকাল গভীর রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেবারকুল আবদুল হাই মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিয়ে যাওয়া গরু গুলোর আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ খামারি জসিম উদ্দীন। এসময় তিনি বলেন, রাতের অন্ধকারে ১৫ থেকে ২০ জন ডাকাত অস্ত্র-সস্ত্র নিয়ে খামারে প্রবেশ করে গরু ট্রাকে তোলার সময় টের পেয়ে খামারের মালিক জসিম ঘরের দরজা খোলার সাথে সাথে জসিম ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় তারা ৬টি গরু এবং বাড়িতে ঢুকে একজোড়া স্বর্ণের কানফুল, ১টি আংটি ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জসিম উদ্দিন।

এদিকে চন্দনাইশে সম্প্রতি গরু চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে – উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন গরু পালনকারী কৃষক ও খামারীরা।

এ ব‍্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করছি। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব‍্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান। সম্প্রতি গরু চুরি বেড়ে যাওয়ার ব‍্যাপারে তিনি জানান, আমার থানায় প্রয়োজনের তুলনায় ফোর্স কম। আমি প্রত‍্যেক এলাকায় এলাকাবাসীকে নিয়ে প্রয়োজনে পাহারা বসিয়ে গরু চুরি বন্ধে পদক্ষেপ গ্রহন করব। এ ব‍্যাপারে তিনি এলাকাবাসির সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...