বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন তরুন সংঘের উদ্যোগে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে সর্বমোট ১৬ টি দল অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হতে কেপিএম ব্রিক ফিল্ড মাঠে খেলার উদ্বোধনী দিনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি সংসদ এবং ক্লাব ১০০ অংশ নেন। খেলায় শহীদ সালাউদ্দিন কাদের স্মৃতি সংসদ টাইব্রেকারে জয়লাভ করে।

এদিকে এদিন বিকেল বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কেপিএম এর প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আল মাহমুদ, হিসাব বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, উৎপাদন বিভাগীয় প্রধান মইদুল ইসলাম, এমটিএস বিভাগীয় প্রধান আবুল কাশেম রনি, সিবিএ এর সভাপতি আবদুল রাজ্জাক, মহা-ব্যবস্থাপক (বন) মোহাম্মদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন, সাবেক কৃতি ফুটবলার জামাল হোসেন, সাবেক কৃতি ফুটবলার আসলাম খান, খেলা কমিটির আহবায়ক মোহাম্মদ শাকের হোসেন, সদস্য সচিব ইসমাইল হোসেন লিটন, রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, সিনিয়র সাংবদিক মাহফুজ আলম, নজরুল ইসলাম লাভলু, চৌধুরী মোঃ রিপন, রিপন মারমা, এম বাবুল প্রমূখ। ধারাভাষ্যকারে ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার ওসমান গনি তনু।

খেলা পরিচালনা করেন রেফারী মুক্তি সাধন বড়ুয়া, সহকারী রেফারী দেলোয়ার হোসেন, মো আল-আমিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...