বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিকের নিজস্ব সম্পত্তি: মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় যেহেতু চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব টাকায় কেনা; তাই এটা চসিকেরই সম্পত্তি বলে মন্তব্য করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরের টাইগারপাসস্থ চসিকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছেন তিনি।

মেয়র বলেন, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। এখন গুরুত্বপূর্ণ এই তিন পদ শূন্য রয়েছে। এ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ট্রাস্টিবোর্ড গঠনের জন্য প্রস্তুত আছে প্রতিষ্ঠাতা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়টি চসিকের সম্পত্তি হিসেবে চিঠি পেলেই কাজ শুরু করা হবে। একইসঙ্গে সম্পত্তি বুঝে নিয়েই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতেও প্রস্তুত চসিক।

চসিকের ন্যায্য হিস্যা আইনি প্রক্রিয়ায় ফিরে পাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় যেহেতু চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব টাকায় কেনা; তাই এটা চসিকেরই সম্পত্তি। এটা পাওয়ার জন্য চসিকের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে। নিয়মানুসারে— চট্টগ্রাম সিটি করপোরেশনের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসসিতে চিঠি পাঠানো হয়েছে। সবশেষ আপডেট হচ্ছে— চসিকের পক্ষেই রায় এসেছে। কোর্টে যেটা নিষেধাজ্ঞা আছে সেটার জন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছি। বাকি সবকিছু চসিকের পক্ষেই আছে। আমরা আইনকে শ্রদ্ধা করি। চসিকের ন্যায্য যে হিস্যা, চসিকের যে সম্পত্তি মাফিয়া চক্র দখল করেছিল; সেটা আবারো আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং যথযোগ্য শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসির সেই পক্রিয়ার মাধ্যমে সেটা ফিরে পাব। একটু সময়ের ব্যাপার মাত্র।’

তিনি আরো বলেন, ‘আমরা এখন অপেক্ষা করছি— শিক্ষা মন্ত্রণালয় বুঝিয়ে দিবে যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিকের সম্পত্তি। ওই পর্যন্ত আমরা ধৈর্য ধরছি। চিঠিটা পেয়ে গেলে চসিকের এই সম্পত্তি বুঝে নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ শুরু করা হবে।’

বিশ্ববিদ্যালয় পরিচালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিদের চিন্তা করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যাদের চিন্তা করা হচ্ছে; তারা অত্যন্ত দক্ষ এবং বিজ্ঞ। ওই ধরনের লোক আনতে চাই যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন। তাদের মধ্যে থেকে কেউ এটা পরিচালনা করুক। ভাবমূর্তি নষ্ট হবে এমন কাউকে পরিচালনার দায়িত্বে রাখতে চাই না। প্রফেশনালিজম বোর্ডের মাধ্যমে সেটা হবে। একইসঙ্গে কোনো পরিবারতন্ত্র এবং মাফিয়া চক্রের হাতে কোনো বিশ্ববিদ্যালয় বন্ধক দেওয়া যাবে না বলেও জানান তিনি।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিক বুঝে পাওয়া পর নিয়ম জারির কথা উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিক বুঝে পেলেই সেখানে এমন নিয়ম জারি করা হবে। যাতে কোনো মেয়র নিজের সম্পত্তি হিসেবে এ বিশ্ববিদ্যালয় করায়ত্ত করতে না পারে। এ আইনটা সেখানে রাখা হবে। নিজের সম্পত্তি যাতে করতে না পারে।

তিনি আরো বলেন, ‘বৃহত্তর চট্টগ্রামের ১৫ হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেছে। তাদের অনেকের অভিভাবক চসিকে এসেছে, বাসায় গিয়েছে। তারা খুব উৎকুণ্ঠিত। তাৎক্ষণিকভাবে বলেছি, এটা যেহেতু চসিকের সম্পত্তি; তাহলে এটা সিটি করপোরেশন দেখবে।’

চসিকের সম্পত্তি পরিবারতান্ত্রিক করে নিজস্ব ট্রাস্টবোর্ড গঠনের মাধ্যমে খড়ায়ত্ত করা হয়েছে বলে মন্তব্য করে মেয়র শাহাদাত বলেন, ‘প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী; যখন মেয়র ছিলেন ২০০১ সালে থেকে এবং সেটা ১৯৯২ সালের আইনে ৫ কোটি সেখানে জমা দিতে হয়। সিটি করপোরেশন সমস্ত আইন মেনে এবং ২০০৩ সালে প্রায় ৪৭ কোটি টাকা দিয়ে এ জায়গাটা কিনে চসিকের অধীনে সেটা করেছে। এবং সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে এটি ১৬টি বছর পরিচালিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজনীতিবিদরা পরিবর্তিতে গিয়ে জনগণের কাঙ্ক্ষিত জায়গায় সেভাবে ক্লিক করতে পারেনি। নিজের স্বার্থটাকে বড় করে দেখেছে; যেটা প্রিমিয়ারের ক্ষেত্রে হয়েছে। নিজের ক্ষমতা কাটিয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য একটি প্রতিষ্ঠান থেকে জোড় করে মাফিয়া কায়দায় ২০১৬ সালের পরে একটি পরিবারতান্ত্রিক করে নিজস্ব ট্রাস্টবোর্ড গঠন করে নিজের খড়ায়ত্ত করা হয়েছে। কোনো রাজনীতিবিদের নাম ধরতে চাই না। কারণ, কারা করেছে সেটা আপনারা জানেন।’

বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরতদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তারা অনেকদিন সেখানে নিষ্পেষিত ছিল। অনেক শিক্ষক প্রমোশন পাননি। অনেক ছাত্র নিগ্রীহিত ছিল। তাই তারা আন্দোলন করেছে। এক পর্যায়ে উপাচার্য, প্রক্টর পদত্যাগ করেছে। যারা আন্দোলন করেছে তাদের ধন্যবাদ জানাই। তবে সবকিছু ৫ আগস্টের পরবর্তী নিয়মের মধ্যে রাখতে হবে। এরমধ্যে যদি আবারো কোনো অনিয়ম করতে চাই, মাফিয়া চক্রের হাতে পড়ে যায়; তাহলে অর্জিত যেই স্বাধীনতা সেটা বিফল হয়ে যাবে। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। আইনের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করা উচিত হবে না। আইন আইনের গতিতে চলবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...