বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পাওনা আদায়ে এস আলমের সুগন্ধার বাসায় ব্যাংকাররা

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পলাতক, প্রতারক ঋন খেলাপী সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নগরীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৫৭/এ ‘এস আল হাউস’ এর সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরীর ১১টি শাখার প্রায় ১০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা জানান, বকেয়া বিনিয়োগ আদায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা অবস্থান নিয়েছেন এখানে।

জানা গেছে, পুরো বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এস আলমসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ করা হয় ৩৫ হাজার কোটি টাকা।

অবস্থান চলাকালে এলাকাবাসীরা বলেন, পলাতক, প্রতারক ঋন খেলাপী এস আলমের বাড়ির সামনে এখন পাওনাদার ব্যাংকাররা অবস্থান নিয়েছে। টাকা ফেরতের দাবী করছে। তারা সুগন্ধার বিলাসবহুল বাড়িতে গিয়ে রীতিমতো অপমান করছে এই প্রতারককে। এই ব্যাংকারদের বিপদে ফেলে সব টাকা নিয়ে বিদেশে পালিয়ে কি সম্মান মিলছে সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের। অবশ্য লু-টেরাদের আবার কি সম্মান! ওদের শুধু টাকা দরকার। শুধুই টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...