মঙ্গলবার, ২৬ মে ২০২৬

লবণমা‌ঠের দখল এবং ঘে‌রের মাছ লুট ক‌রা নি‌য়ে রক্তক্ষয়ী সংঘর্ষ:২০ জন আহত

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর সাগর উপকূ‌লের লবণমা‌ঠের দখল এবং ঘে‌রের মাছ লুট ক‌রে নি‌য়ে যাওয়ার ঘটনায় দুপ‌ক্ষের সংঘর্ষে কমপ‌ক্ষে ২০ জন আহত হ‌য়ে‌ছেন।

সোমবার (৯‌ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় সর‌ল ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের দ‌ক্ষিণ সরল এলাকায় সংঘর্ষে ঘটনা ঘটে।আহত‌দের ম‌ধ্যে বেশ কয়জন গুরুতর আহত অবস্থায় বাঁশখালী স্বাস্থ‌্য কম‌প্লেক্স‌ে আন‌া হয়। পরে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চ‌মে‌কে হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে ।

আহত‌রা হলেন- সরল ১ নং ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৭), একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. নেজাম উদ্দিন (৩২), আহমদ উল্লাহর ছেলে জয়নাল আবেদীন (২৮) ও মো. আলীর ছেলে মো. জবেদ (২২), মৃত লোকমা‌নের পুত্র মো. ইসমাঈল (৫০) মৃত বশির আহমেদর ছেলে আব্দুল খালেক (৩৮),ফকির আহম‌দের ছেলে মিনহাজ (২৫)।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শীরা জানায়, সর‌লের সাগর উপকূ‌লের জে‌গে উঠা চরে লবণ চাষ কর‌তে গি‌য়ে ক‌বির গ্রুপ ও মনসুর গ্রুপের এ ঘটনা ঘ‌টে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভা‌গে দা‌য়িত্বরত চি‌কিৎসক জন্নাতুল ফের‌দৌস জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার ব‌্যাপা‌রে জান‌তে চাই‌লে মনসুর আলম ব‌লেন, আমি বর্তমা‌নে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আছি। এলাকায় বন‌ বিভা‌গের জায়গা নি‌য়ে মারামা‌রি হ‌য়ে‌ছে শু‌নে‌ছি, বিস্তা‌রিত আর তেমন কিছু জা‌নি না ।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ব‌লেন, সরকা‌রি খাস জায়গা নি‌জে‌দের দখ‌লে নি‌তে এ ঘটনা ঘ‌টে। আমি বর্তমা‌নে ঘটনাস্থ‌লে আছি । বর্তমানে প‌রি‌স্থ‌িতি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

উল্লেখ্য বাঁশখালীর উপকূলীয় সর‌ল ইউনিয়‌নের সাগর উপকূ‌লে জে‌গে উঠা লবণমা‌ঠের চর ও মা‌ছের ঘের দখল নি‌য়ে বিগত দি‌নে অসংখ‌্যবার‌ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে।

আর এইচ / চনি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...