বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

অনলাইন ডেস্ক

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে নতুন আঙ্গিকে এ বছর পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

সোমবার (৯ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন-দুদক চট্টগ্রামের আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধন ও একাডেমির মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাঃ আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃকিত সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর দুর্নীতি ব্যানার ফেস্টুন সহকারে মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

পরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ নির্মাণে অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি জনগণকে ক্ষমতায়ন করতে হবে। ফলে প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, আমাদের সমাজে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুই ভাবে দুর্নীতি হয়ে থাকে। অনেক অফিসার আছে যারা দুর্নীতিতে যুক্ত নয় কিন্তু প্রতিষ্ঠান দুর্নীতি করে বিধায় এটার সাথে যুক্ত সবাই দুর্নীতির আওতায় চলে আসে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ। এ নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাঃ আবুল হোসেন এর সভাপতিত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ প্রমূখ বক্তৃতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...