মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাঁশখালীতে বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকালে বাঁশখালী থানার সামনে পাকা সড়কে এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল সালেক শাহিন (৩২)। তিনি কক্সবাজার সদর থানার খুরুস্কুল ইউনিয়নের টাইম বাজার এলাকার বাসিন্দা আব্দুল হামিদ খান  এর ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...