বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যাচেষ্টা মামলায় তদন্তের নির্দেশ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রাণনাশের চেষ্টা ও বিস্ফোরক আইনে’ চট্টগ্রাম আদালতে মামলার আবেদনের পর বিচারক তদন্তের নির্দেশ দিয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলার আবেদনটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি।

আবেদনকারীর আইনজীবী ইরফানুল হক গণমাধ্যমকে বলেছেন, বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন বিজ্ঞ বিচারক।
আদালত চট্টগ্রামের কোতয়ালি থানার ওসিকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশও দিয়েছেন।

মামলার আবেদনে গত ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে বন্দি চিন্ময়সহ ১৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয় বলে জানান আইনজীবী ইরফানুল হক।

মামলার আবেদনে বলা হয়, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ এলাকায় জেলা রেজিস্টার কার্যালয়ে তিনি জমি রেজিস্ট্রি করার জন্য আসার পর চিন্ময়ের অনুসারীরা তাকে মারধর করে। মারধরে তার শরীরের বিভিন্ন অংশে জখম ছাড়াও হাত ভেঙে যায় বলেও বাদী উল্লেখ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ায় এতদিন মামলা করতে পারেননি বলেও উল্লেখ করা হয় আবেদনে।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন আবেদন নাকচ করার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন।

বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর সরকার সমর্থক আইনজীবী ও তাদের চেম্বারের কর্মচারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে হত্যা করা হয়।

সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় এর আগে পুলিশ তিনটি মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করেছে ১৪০০ জনকে।

আলিফকে হত্যার ঘটনায় তারা বাবা ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এতে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে।

ভাঙচুর ও জনসাধারণের ওপর হামলার অভিযোগ এনে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন আলিফের ভাই খানে আলম।

সবশেষ ৪ ডিসেম্বর মোহাম্মদ উল্ল্যাহ নামে এক ব্যক্তি আওয়ামী লীগ নেতাসহ ২৯ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...