মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মোঃ শহিদুল ইসলাম, বান্দরবান

বাংলাদেশের জাতীয় পতাকা কে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের অবমাননা করা।ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ গত ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জন করেছি।বহু ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিলিন হতে দেবো না।

ভারতের আগরতলায় বাংলাদেশী উপ-হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলার ছাত্র নেতারা।

সোমবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার এর দিকে বিক্ষোভ মিছিল টি জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে জেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় এসে শেষ হয়।

পরে পথসভায় বক্তব্য প্রদানকালে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন যারা বাংলাদেশ কে নিয়ে নীল নকশা আকছে তাদের উদ্দেশ্য কোনদিন বাস্তবায়ন হবে না।একজন বাংলাদেশী বেচে থাকতে ভারতের গোলামী করবো না।শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না।

পথসভায় বক্তব্য প্রদান করেন ছাত্রনেতা আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মো. মুছা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলার ছাত্র নেতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...