শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

ইমতিয়াজ আহমেদ, চন্দনাইশ প্রতিনিধি 

অন্তর্ভূক্তিমুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ প্রতিপাদ্যেকে ধারণ করে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোছাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিম, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি সেলিনা আকতার রওশন, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন প্রমূখ।

পরে ২০ জন প্রতিবন্ধীকে এক হাজার টাকা করে অনুদান এবং ৩ জনকে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথির হাত থেকে তারা এ উপকরণ ও অনুদান গ্রহন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...