শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে সিএনজির যাত্রী সেজে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করে যৌথ বাহিনীকে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বড়উঠান (৪ নম্বর ওয়ার্ড) চেয়ারম্যানঘাটা এলাকায় যাত্রী সেজে ছিনতাই করার সময় জনতা তাদের আটক করে। এ ঘটনায় সিএনজির ড্রাইভার পলাতক রয়েছে।

এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী আশরাফা ইসলাম রাহি (২৪) বাদী হয়ে কর্ণফুলী থানায় গ্রেপ্তার দুইজসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন – পটিয়া জিরি ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) সিরাজ মেম্বারের বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে ইয়াছিন আরাফাত (২১), একই এলাকার গুরা মিয়ার ছেলে মো. মাহবুবুল আলম (২২) এবং পটিয়া কুুসুমপুরা এলাকার পেয়ার আহমেদের ছেলে আবু বক্কর (২২)। তাদের মধ্যে ৩ নম্বর আসামি মাহবুবুল আলম পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ওই নারী কর্ণফুলী ইপিজেডের পার্ক বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শ্রমিক। সে গত ২৭ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় ডিউটি শেষ করে নিজ বাড়ি সাতকানিয়া চলে যায়। পরে ৩০ নভেম্বর ডিউটিতে আসার জন্য সাতকানিয়া থেকে ঈগল বাস যোগে শিকলবাহা ক্রসিং আসেন। পরবর্তীতে ঘটনার সময় টানেল হয়ে নিজ কর্মস্থল পতেঙ্গা যাওয়ার জন্য ক্রসিং থেকে সিএনজিতে উঠলে আসামিরা ওই নারীকে মুখ চেপে ধরে তার মোবাইল ছিনতাইয়ের জন্য ধস্তাধস্তি করেন। এরপর আসামিরা ওই নারীকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে আসামিদের সঙ্গে ওই নারীর ধস্তাধস্তির একপর্যায়ে সিএনজিটি বড়উঠান ৪ নম্বর ওয়ার্ড চেয়ারম্যানঘাটা এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশাটি উল্টে যায়। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা মনে করে এগিয়ে আসলে ভুক্তভোগী ওই নারী স্থানীয়দের বিষয়টি বুঝিয়ে বললে স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীকে ফোন করেন।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...