মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আয়োজন শুরু হয়েছে

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। তাই অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করতে চায়, যাতে বাংলাদেশের গণতন্ত্র আগামী আড়াইশ বছরের জন্য শক্তিশালী হয়।

বর্তমানে ৬টি সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আয়োজন শুরু হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত এক সেমিনারে শফিকুল আলম এসব কথা বলেন।

একই সঙ্গে সংস্কার কাজের বিপরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রেস সচিব বলেন, গত ১৫ বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই, তা নিয়ে এখন যে তর্ক চলছে- আমরা সেটাই চেয়েছিলাম।

১/১১-র সময়কে মনে করিয়ে শফিকুল আলম বলেন, মঈনউদ্দিন-ফখরুদ্দিনের ওপর মানুষের যে রাগ, সেটির কারণ হচ্ছে- তারা সেই সময়ের প্রেক্ষাপটে কোনো সংস্কার না করেই দ্রুত দায়সারা গোছের একটি সমাধান হাজির করেছিল। এরপর নিজেরাও প্রস্থান করেছিল।

তিনি আরও বলেন, ১৯৭৬ থেকে ৮০ সাল পর্যন্ত যে ধরনের সংস্কার হয়েছিল, আমরাও সেই ধরনের কিছু সংস্কার করতে চাই। এতে আগামী দুই থেকে আড়াইশ বছর বাংলাদেশের রাজনৈতিক স্থিস্তিশীলতা টিকে থাকবে।

এ সময় সেমিনারে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। ক্ষমতায় এসে আর কেউ যাতে ফ্যাসিস্ট রূপ নিতে না পারে, সে বিষয়েও সর্তক থাকার আহ্বানও জানানো হয়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...