সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান ও চট্টগ্রাম আদালতের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সাইফুল ইসলামের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারত শেষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

তিনি আরও বলেন, “সাইফুল ইসলামের হত্যাকাণ্ড একটি ভয়াবহ ও দুঃখজনক ঘটনা। যারা এই জঘন্য অপরাধ করেছে, তাদেরকে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

ধর্ম উপদেষ্টা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, নিহত সাইফুল ইসলামের পরিবারের জন্য সরকার এবং বিভিন্ন দাতব্য সংস্থা থেকে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। তিনি নিজ উদ্যোগে চট্টগ্রামের আলহাজ সামশুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ কোটি টাকার ফান্ড ঘোষণা করেছেন, যার মধ্যে আপাতত ১ লাখ টাকা নগদ প্রদান করা হয়েছে। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকার চেক ও আল-মানাহিল ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকা নগদ প্রদান করা হয়।

ধর্ম উপদেষ্টার সঙ্গে এ সময় গণশিক্ষা বিষয়ক ধর্ম উপচেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা দেশের জনগণকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের জন্য কিছু গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে। এ ধরনের কার্যক্রম রুখে দিতে সবাইকে সচেতন হতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, সাইফুল ইসলামের হত্যাকাণ্ড নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে সবাইকে সঠিক তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তারা জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...