সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে জামায়াতের সমাবেশে বিএনপির হামলা: আহত ১০

মিরসরাই সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিনসহ ১০ জন আহত হন।

জামায়াত নেতাদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতারা ‘অনুমতি না নেওয়ার’ অভিযোগ তুলে সমাবেশে হামলা চালান। আহতদের মধ্যে মো. নুরুল আলমকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিরসরাই উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার জানান, জামায়াতের ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ চলাকালীন স্থানীয় বিএনপি নেতা শাহ আলম এসে সমাবেশে বাধা দেন। কিছুক্ষণ পর মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে ৪০-৫০ জন লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালান। হামলায় সমাবেশস্থলের চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেন জামায়াত নেতারা।

এদিকে মিরসরাই পৌর যুবদলের সভাপতি কামরুল হাসান দাবি করেন, তারা জানতে পারেন জামায়াত স্থানীয় আওয়ামী লীগের সহযোগিতায় প্রোগ্রাম করছে। এ বিষয়ে প্রশ্ন করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আলম মামুন (৫৫), মো. নুরুল আলম (৪০), শহিদুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (২৫), কফিল উদ্দিন (২০), নুর উদ্দিন (৩৩), কাজী সামির (২০), তানজিম (১৮), সাব্বির শাহাদাৎ (২০) এবং রাহাত হাসান হাসিব (১৮)।

জামায়াতের নেতারা এ হামলাকে সন্ত্রাসী কার্যকলাপ বলে অভিহিত করেছেন। মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় দলের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক দীপ্তেশ রায় জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জোবায়ের হোসেন তারেক জানান, আহতদের মধ্যে মো. নুরুল আলমের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...